রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন স্থানে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ৫২ টি (১৩০০ মিটার) পরিত্যাক্ত অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ফেরিঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।