
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৩:১

সারা দেশে অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
