
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ৯:৫৭

কক্সবাজার শহর ও আশপাশের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২ হাজার অবৈধ বসতি। এসব বসতিতে কয়েক লাখ মানুষ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। চলতি সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন পাহাড়ে চার শতাধিক ভূমিধসের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
