প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:২৮

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুরসহ জেলার অন্তত ২০ থেকে ২৫টি পয়েন্টে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, প্রশাসনের আশ্বাস মিললেও কার্যকর প্রতিরোধব্যবস্থা এখনো দৃশ্যমান নয়।
