প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১৯:৫৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া ১০০ বস্তা ছোলা ও সরিষার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের প্রকৃত মালিক শনাক্ত হওয়ার পর দায়ের করা মামলার ভিত্তিতে ট্রাক জব্দের পাশাপাশি ট্রাকের মালিক, হেলপার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে।
