রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিসিএসএ সুযোগ পাওয়া সাফল্য নয়, নুতন দায়িত্বের সূচনা

 Aslam Uddin Ahmed
আসলাম উদ্দিন আহম্মেদ, থানা প্রতিনিধি

প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১৭:৫৩

শেয়ার করুনঃ
বিসিএসএ সুযোগ পাওয়া সাফল্য নয়, নুতন দায়িত্বের সূচনা

মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এই অর্জন আমার কাছে শুধু একটি চাকরি পাওয়ার সাফল্য নয় বরং একটি নতুন দায়িত্বের সূচনা। শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার সুযোগ পেয়েছি, এটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে আমার পথচলা এখানেই শেষ নয়। ৪৭তম বিসিএস ছিল আমার জীবনের প্রথম বিসিএস। সামনে আরও কয়েকটি বিসিএসে অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমি চেষ্টা অব্যাহত রাখব।

এভাবে অনুভূতি ব্যক্ত করেন , ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে  সুপারিশপ্রাপ্ত মোঃ বাধন ইসলাম। 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার নুতন অনন্ত পুর আদর্শ গ্রামের গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা বাধন  বাবা মোঃ রফিকুল ইসলাম ও মাতা  মোছাঃ লিপি বেগমের ২য় সন্তান। নুতন অনন্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার হাতে খড়ি। ২০১৭ সালে নূতন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ এবং ২০১৯ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে সেখান থেকে স্নাতকে সিজিপিএ -৩.৮১ ও স্নাতকোত্তরে ৩.৬৬ ডিগ্রি অর্জন করেন।

আরও

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক
কথা প্রসঙ্গে তিনি আরো জানান, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আমার লক্ষ্য ছিল গবেষণা করা এবং উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা বিবেচনা করে স্নাতক সম্পন্ন করার পর বিসিএসের প্রস্তুতি শুরু করি। একই সময়ে স্নাতকোত্তরের পড়াশোনাও চালিয়ে যাই।

আমার কাছে বিসিএস কখনোই শুধু একটি চাকরি ছিল না। আমি এটিকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে নিজের জ্ঞান, দক্ষতা, সততা ও দায়িত্ববোধকে কাজে লাগিয়ে দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ রয়েছে। বিসিএসের প্রতিটি ক্যাডারের নিজস্ব গুরুত্ব ও দায়িত্ব রয়েছে। আমার জন্য সেই সুযোগটি এসেছে সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে এবং এই দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই।"

কিভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেন এ প্রসঙ্গে জানান,

"বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা এই তিনটি ধাপ অতিক্রম করতে হয়।

বিসিএস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন
প্রিলিমিনারি প্রস্তুতির শুরুতে আমি বিসিএসের সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণে গুরুত্ব দিই। একদিকে বিসিএসের প্রস্তুতি, অন্যদিকে স্নাতকোত্তরের পড়াশোনা চললেও পরিকল্পিতভাবে সময় ব্যবস্থাপনা করার চেষ্টা করেছি। গণিত, বিজ্ঞান, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ এবং তথ্য ও প্রযুক্তি আমার শক্তির জায়গা ছিল। অন্য বিষয়গুলো বারবার পড়েছি এবং নিয়মিত অনুশীলন করেছি। আল্লাহ তা'আলার রহমতে বিসিএসের ইতিহাসে অন্যতম কঠিন প্রশ্নে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হই।

লিখিত পরীক্ষার জন্য আমাদের হাতে মাত্র দুই মাস সময় ছিল, যা একজন প্রথমবারের পরীক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে গণিত ও বিজ্ঞান আমার শক্তির জায়গা ছিল। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি নিয়মিত উত্তর লেখার অনুশীলন করেছি, বাংলা ও ইংরেজি পত্রিকা পড়েছি এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। একই সময়ে স্নাতকোত্তরের থিসিসের কাজও চলছিল। এমনকি শেষ লিখিত পরীক্ষার পরদিনই আমার থিসিস ডিফেন্স ছিল। সব ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলার রহমতে লিখিত পরীক্ষায় সফল হই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আমার মতে, মৌখিক পরীক্ষার সবচেয়ে বড় প্রস্তুতি হলো প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি। পাশাপাশি নিজের একাডেমিক বিষয়, প্রথম পছন্দের ক্যাডার এবং সমসাময়িক বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।"

তিনি আরো জানান, বর্তমানে আমি সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এই দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বলেন আজকের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারও সঙ্গে নয়, নিজের সঙ্গে। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করতে হবে। সফলতার দৃশ্যমান অংশ সবাই দেখে, কিন্তু তার পেছনের দীর্ঘ প্রস্তুতি, ব্যর্থতা এবং আত্মত্যাগের গল্প খুব কম মানুষই জানে।

নিয়মিত পড়াশোনা, পত্রিকা ও বই পড়ার অভ্যাস, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা এবং বিশ্লেষণধর্মী চিন্তার অভ্যাস গড়ে তুলতে হবে। মুখস্থ বিদ্যার পরিবর্তে বিষয় বুঝে শেখার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং মহান আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতে হবে।

এই অর্জনের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তা'আলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের প্রতি আমি  আন্তরিক কৃতজ্ঞ। তাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার এই পথচলার সবচেয়ে বড় শক্তি।

 সততা, অধ্যবসায় এবং মহান আল্লাহ তা'আলার ওপর অটল বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে গেলে সো সাফল্য পাবে। তাই ফলাফলের চেয়ে প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে, হাল ছাড়া যাবে না এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। 

তিনি সবার দোয়া কামনা করেছেন। 

উল্লেখ্য, নুতন অনন্ত পুর আদর্শ গ্রামে পাশাপাশি একজন নারী ও দুইজন পুরুষ বিভিন্ন ক্যাডারে বিসিএসএ সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুদামে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গেঞ্জি

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশাল জিলা স্কুলে কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

বিকেলের ঢলে হেলে পড়া সূর্য, আর দু’পাশজুড়ে থৈ থৈ জলরাশির সাথে সবুজের দিগন্তজোড়া সমারোহ। ঠিক এমন এক চোখজুড়ানো রূপের পসরা সাজিয়ে বসেছে মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদীঘি হাওরের ভুরভুরি বিল। আর এই হাওরের বুকে প্রকৃতির চমৎকার মেলবন্ধনে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে রঙে-রূপে রঙিন ‘জোড়া সেতু’। স্থানীয়দের কাছে পরিচিত ‘জোড়া ব্রিজ’ এখন শুধু যাতায়াতের সেতু নয়; এটি এক নৈসর্গিক দৃশ্যের ঠিকানা।  রাজনগর উপজেলার