প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৭:৩১

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় এক মুদী ব্যবসায়ীর দোকান ও বাসায় হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। হামলার সময় দোকানের ক্যাশ থেকে নগদ টাকা ও বাসা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
