প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৩:৫২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শনিবার (২০ জুন) ভোরে বিনোদপুর ইউনিয়নের ১৭৭/২এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
