
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ২৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প ছয় বছরেও চালু হয়নি। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পানি সরবরাহ শুরু না হওয়ায় সংযোগ নেওয়া প্রায় ৭০০ পরিবার চরম ভোগান্তি ও হতাশার মধ্যে রয়েছে।
