প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:৩৪

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ করে হত্যার পর তার মরদেহ ছয় টুকরো করার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন।
