প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৪৪

ঝালকাঠির রাজাপুরে একটি কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন থানা রোড এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন দোকানটিতে আগুন লাগে।
