
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৬:২

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
