প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৭:৪৫

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মেহেরাব উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা এবং মো. মুছা ফরাজীর ছেলে।
