
প্রকাশ: ৯ মে ২০২৬, ১৩:২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটে গতকাল সকালে সীমান্তের মুরইছড়া চা-বাগান এলাকায়। এলাকাটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানার সঙ্গে সংযুক্ত।
