প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২০

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৫টি বসতঘর। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে স্থানীয় বাসিন্দা নিশি দাসের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। একটি জ্বলন্ত মশার কয়েল থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
