প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় অবস্থিত স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
