প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৭:৫৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
