প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৩:১০

পটুয়াখালীর অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর বন্দরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে এসব ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। ফলে তীরে বসে অলস সময় পার করছেন ট্রলারের মাঝি-মাল্লারা। সামনে ৫৮ দিনের সরকারি মৎস্য আহরণ নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় জেলেদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
