প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৭

নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় গৃহবধূ হত্যা ও শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।
