
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৭:৩৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
