
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:৫৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে উপজেলা প্রশাসন শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।
