বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৭

শেয়ার করুনঃ
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। রাজধানীসহ জেলা-উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য: 

এহসান বিন মুজাহির, মৌলভীবাজার ॥ 

আরও

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেফতার

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। 

কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ। 

সকাল সাড়ে ৮টায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

দিবসটি উদযাপন উলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্মাননা, আলোচনা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দিবসটি উদযাপন উপলক্ষে একই দিন জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, কুলাউড়া এবং বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক, আলোচনা সভা, শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, সাহেদ আহমদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, নুরজাহান আক্তার এবং জয়া রবি দাস।

গোলাম রব্বানী, হিলি ॥ 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের পক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধ সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, পৌর প্রশাসক, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি উপজেলা ও পৌর শাখা সহ অঙ্গ সহযোগী সংগঠন, হিলি প্রেসক্লাব, আনসার, স্কাউটস, হিলি স্থল শুল্ক স্টেশন, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি. হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাহিলি পাইলট স্কুল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এরপর সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

ওই দিন সকাল সাড়ে আটটায় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, ওসি মোঃ জাকির হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। 

পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় বীর মুক্তিযোদ্ধাগণ মাঠে উপস্থিত থাকলেও তাঁদের ডাকা হয়নি। 

এরপর পুলিশ, আনসার গ্রাম পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। তারপরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। 

দিবসটি উপলক্ষে ওই মাঠে, বালক বালিকাদের দৌড় প্রতিযোগিতা, মোরগের লড়াই, দড়ি খেলা ও ভদ্র মহিলাদের জন্য বাজনার তালে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সবশেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিচারক মন্ডলীদের সম্মাননা স্বারক প্রদান এবং উপস্থাপক, খেলা পরিচালক এবং গণমাধ্যম কর্মীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এসময় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ স্থানীয়  গণমাধ্যম কর্মী, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী। 

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ বিকেল সাড়ে তিনটায় উপজেলার মাঠপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

হাকিমপুরে উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তাইজুল ইসলাম, আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মীর শহীদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে লাখ শহীদের রক্তের বিনিময়ে আমারা স্বাধীন সার্ভৌম্ত এবং লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের পটভূমি তুলে ধরেন বক্তারা। 

সবশেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীর উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয়।

আমান উল্লাহ কবির, টেকনাফ ॥ 

কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ​দিবসের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

​উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

​দিবসটি উপলক্ষে ​সকাল ৯টায় টেকনাফ আদর্শ কমপ্লেক্স বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম,এসময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর পরে ​বাংলাদেশ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ​আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, ​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, ​উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। পরে  শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এসময় শুভেচ্ছা বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্বরণ ও শ্রদ্ধা নিবেদন করে বলেন,গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ গনতন্ত্র ফিরে পেয়েছে। এই গনতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে। ইতিমধ্যে নির্বাচিত সরকার বেশকিছু উদ্যোগ গ্রহন করেছে। দাপ্তরিক সময়ানুবর্তিতা এবং সুশাসনিক দৃষ্টান্তস্থাপন করে সরকারি সেবা বৃদ্ধি করা হয়েছে। বাস্তবায়িত হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। কৃষি খাতে উন্নয়নে কৃষি কার্ড বিতরণের পাশাপাশি দেশে খাল খননের উদ্যোগ গ্রহন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে ধর্মীয় ইমাম, মুয়াজ্জিন,পুরোহিতদের ভাতা ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আইন শৃংখলা সমুন্নত রাখার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান,পরিবেশ দুষন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সর্বশেষে ইউএনও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অস্থিতিশীল পরিবেশেও সীমান্ত ও পর্যটন নগরী টেকনাফে পর্যটক সমাগমের প্রত্যাশা রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহ ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী,কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহ,  টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী,সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন,বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং  মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, ​বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ ॥ 

‎ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল রাজনৈতি সংগঠন জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় জেলা বিএনপির, পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যলীর আয়োজন করা হয়। 

র‌্যালীটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে শেষ হয়। পরে শহীদরে প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে বিএনপির পক্ষ থেকে সংক্ষিপ্ত কর্মসুচি পালন করা হয়। 

দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা এছাড়াও সন্ধ্যায় পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) ॥

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া একই সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 ভোর ৫ টা ৫৮ মিনিটে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। পরে কলাপাড়া উপজেলা প্রশাসন, মহিপুর, কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল আটটায় উপজেলা প্রশাসন মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এদিকে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় কোথাও পালিত হয়নি মহান স্বাধীনতা দিবস।

আজ ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হলেও কুয়াকাটার ভিন্ন চিত্র দেখা গেছে। স্বাধীনতা দিবসে সরকারি বেসরকারি কিংবা আধা সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি।

 দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় দিবসে সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হলেও এ বছর কুয়াকাটায় তেমন কোনো দৃশ্যমান আয়োজন লক্ষ্য করা যায়নি।

প্রতিবছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো স্বাধীনতা দিবসে পতাকা হাতে প্রভাত ফেরী, র্যালী সহ শহীদদের স্বরণে নানা আয়োজন হয়ে থাকে। তবে এবছরের চিত্র সম্পুর্ন আলাদা। শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবার জন্য নির্দেশনা দেন। সেই অনুযায়ী সবাই সেখানে অংশগ্রহন করে। এমন নির্দেশনায় স্কুলের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, উপজেলা প্রশাসন এর এমন সিদ্ধান্ত একপেশে হয়েছে। এর মাধ্যমে স্কুল কলেজ শিক্ষার্থীদের কাছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় অনেক কিছুই অজানা থাকবে। বাংলাদেশ জন্মের ইতিহাস সম্পর্কে, জাতিসত্তা, দেশপ্রেম এমন প্রশ্নে সকলেরই অনঢ় থাকা দরকার। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে বড় ধরনের আনুষ্ঠানিকতা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা উল্লেখযোগ্য সাংস্কৃতিক কর্মসূচি চোখে পড়েনি। এতে এলাকাবাসী ও আগত পর্যটকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন।

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও পর্যটন ব্যবসায়ী জহিরুল ইসলাম মিরন বলেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটায় তেমন কোনো আয়োজন নেই। তবে উপজেলা পর্যায়ে দিবসটি যথাযথভাবে উদযাপিত হচ্ছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে দিবসটি উদযাপন করা উচিত ছিল। আয়োজন না হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবো।”

কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির জানান, “এত গুরুত্বপূর্ণ একটি দিনে কুয়াকাটায় রাজনৈতিক বা প্রশাসনিক তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে আমাদের সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, “কুয়াকাটায় আলাদা করে কোনো আয়োজন নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করবো।”

অন্যদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, “স্বাধীনতা দিবস উপলক্ষে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।”

এ বিষয়ে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে আলাদা কোনো আয়োজন নেই। আমরা জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকি। সকালবেলা উপজেলা পর্যায়ে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেছি এবং বাকি কর্মসূচিগুলোতেও অংশগ্রহণ করবো।”

এদিকে পর্যটকদের মতে, দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটায় জাতীয় দিবসগুলো আরও জাঁকজমকপূর্ণভাবে পালন করা উচিত। এতে দেশপ্রেমের চেতনা জাগ্রত হওয়ার পাশাপাশি পর্যটকদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে। আগামী প্রজন্মের দেশের প্রতি মায়া মমত্ববোধ বাড়বে অনুষ্ঠানের মধ্যদিয়ে।

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর ॥ 

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নাহিদা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেন।

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) ॥ 

টাঙ্গাইলের গোপালপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবেগে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্থানীয় সূতি ভি. এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি সভাপতি খালেদ হাসান উথান, গোপালপুর থানা তদন্ত ইনচার্জ সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, সুধী সমাজ, শিক্ষক-অশিক্ষক ও অসংখ্য শিক্ষার্থী।

দিনব্যাপী এসব আয়োজনে গোপালপুরে সৃষ্টি হয় এক অনন্দময় দেশপ্রেমের পরিবেশ, যেখানে সবাই মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

মো. তাসলিম উদ্দিন, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ॥ 

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায়  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সরাইল উপজেলা পরিষদ চত্বরে  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। 

পরে সরাইল উপজেলা পরিষদ  চত্বরের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগন।এ সময় সরাইল থানা ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। 

সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।অন্যদিকে দিবসটি উপলক্ষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ নিয়ে দেশপ্রেম ও শৃঙ্খলার প্রদর্শন করে। সঞ্চালনায় ছিলেন সদর চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠের সাজ সজ্জাই  অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন,এস এম ফরিদ।

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) ॥ 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা,রাজনৈতিক

ব্যক্তিবর্গ,সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাবগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশ বাড়বে। একই সঙ্গে সন্তানদের সন্ধ্যার পর বাইরে না রাখার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) বিকেল

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি জানাজানি

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায়

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যদের পাল্টা ধাওয়া দিলে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় কৃষকরা উদ্ধার করা অস্ত্র ও ওয়াকিটকি

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত