প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৯:১৮

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই রায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কার্যকর করা হয়।
