প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৯:৪২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিস উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) শহরতলীর জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন প্রাকৃতিক পরিবেশে চা-বাগান ও লেকপাড়ে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক।
