বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরাইলে "দাম চড়া" কলা-মাল্টা আপেল, তরমুজের কেজি ৮০-৯০ টাকা

Taslim Uddin
তাসলিম উদ্দিন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৭:২৩

শেয়ার করুনঃ
সরাইলে "দাম চড়া" কলা-মাল্টা আপেল, তরমুজের কেজি ৮০-৯০ টাকা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রমজানে  ফলের বাজারে দাম এখনো ঊর্ধ্বমুখী। রোজার এগারো দিনে এসেও তরমুজ কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

পাশাপাশি ইফতারের অন্যতম অনুষঙ্গ কলা, মাল্টা, কমলা, আঙ্গুর, আপেলসহ সব ধরণের ফলই বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। এতে করে ইফতার আয়োজন করতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

 সোমবার ( ১ মার্চ) সরাইল উপজেলার সদর, অরুয়াইল, শাহবাজপুরসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রোজাকে কেন্দ্র করে স্থায়ী দোকানগুলোর পাশাপাশি বিভিন্ন জায়গায় বসেছে অস্থায়ী ফলের দোকান৷ তবে সব খুচরা দোকানগুলোতেই ফলের দাম বাড়তি। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে চাঁপা কলা প্রতি ডজন ১০০ টাকা, সবরি কলা ২৪০ থেকে ২৫০ টাকা এবং বাংলা কলা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেয়ারা আকারভেদে ১০০ থেকে ১৫০ টাকা কেজি এবং আনারস প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।বিদেশি ফলের বাজারও বেশ চড়া। রোজায় বেশি চাহিদার মাল্টা ও আপেলের দাম উল্লেখ যোগ্যভাবে বেড়েছে। মাল্টা বর্তমানে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজি এবং আপেল ৩৩০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আঙুরের দাম আরও বেশি, সবুজ আঙুর ৪২০ থেকে ৪৫০ টাকা এবং কালো আঙুর প্রায় ৫৫০ টাকা কেজি। খেজুরের বাজারও অস্থির, মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।এদিকে, রমজান ঘিরে আগাম তরমুজের বাজারও চড়া। মৌসুম পুরোপুরি শুরু না হলেও বাজারে আসা তরমুজ আকার ও মানভেদে কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের তরমুজ তুলনামূলক কম দামে মিললেও মাঝারি ও বড় আকারের তরমুজের দাম বেশি চাওয়া হচ্ছে। 

আরও

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত
বিক্রেতারা বলছেন, সরবরাহ এখনও সীমিত থাকায় আগাম বাজারে দাম কিছুটা চড়া রয়েছে, তবে মৌসুম পুরোদমে শুরু হলে দাম কিছুটা কমতে পারে।তবে শুধু ফল নয়, ইফতার সংশ্লিষ্ট সবজির দামও বেড়েছে। লেবুর দাম কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে সাধারণ মানের লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি এবং বড় লেবু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন,আড়ত থেকে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
দাম চড়াকেজি ৮০-৯০তরমুজ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ফল বিক্রেতা জসিম হোসেন বলেন, তরমুজের মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি, সরবরাহ কম থাকায় আগাম তরমুজের দাম কিছুটা বেশি। তবে কয়েক সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হওয়ার আশা আছে। আর অন্যান্য ফলের দাম রোজার আগে থেকে বেশি। রোজার মাস জুড়েই দাম বাড়তি থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান এলেই পণ্যের দাম বেড়ে যায়, যা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক ফলের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ তাদের। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ইফতারের প্রয়োজনীয় ফল কেনা কঠিন হয়ে পড়েছে। 

আরও

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রবাসী রফিকুল বলেন, গত সপ্তাহে তরমুজ কেজিতে ৫০ টাকা ছিল, আজ কিনতে হচ্ছে ৮০ টাকা। রমজানের শুরুতেই দাম হঠাৎ করে বেড়েছে। বিদেশ থেকে আসলাম কয়েকদিন হলো কিন্তু বাজারে রমজানে দাম আর ঠিক পাইলাম না। এমন অবস্থায় সাধারণ মানুষের জন্য ফল কেনা কষ্টকর বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

এ সম্পর্কিত আরও পড়ুন

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

ভুক্তভোগী লুবাবা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ছোট দুই ভাই-বোনকে বেশি ভালোবাসা হয়—এমন ধারণা থেকে সে মানসিকভাবে হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে শুরু করে। একপর্যায়ে টিকটকে তান্ত্রিক পরিচয়ে মো. খোরশেদ কবিরাজ নামে এক প্রতারকের সঙ্গে তার পরিচয় হয়। প্রতারক চক্রটি কবিরাজ নামে দুটি এবং আল্লাহর দান নামে একটি ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের বিভিন্ন

পদ্মায় ধরা সাড়ে ২৫ কেজির কাতল, নিলামে বিক্রি অর্ধলক্ষ টাকা!

পদ্মায় ধরা সাড়ে ২৫ কেজির কাতল, নিলামে বিক্রি অর্ধলক্ষ টাকা!

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর গায়া এলাকায় ফ্যাশন জাল ফেলে মাছ শিকারের সময় জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হলদারের জালে ধরা পড়ে বিরল আকৃতির এই মাছটি। সকালে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। বিশাল আকৃতির

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ করেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। আদালত কতৃক নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতা ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের আরও তিনজন গুরুতর