
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৬:১৩

রাজবাড়ীসহ জেলার বিভিন্ন বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে অস্বাভাবিকভাবে বেড়েছে তরমুজের দাম। রমজান মাসকে কেন্দ্র করে সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন ক্রেতারা। বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

