প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে যায়।
