প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৮

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকায় নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

