রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:৪০

শেয়ার করুনঃ
ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ। ইতোমধ্যে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির ভেতরে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নিয়েছে। এসব গোষ্ঠীর হাজার হাজার সশস্ত্র যোদ্ধা ইরানি বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে সীমান্ত অতিক্রম করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনে কুর্দি যোদ্ধারা ইরানের ভেতরে স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল ইরানি বাহিনীকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাদের শক্তি ছত্রভঙ্গ করে দেওয়া।

আরও

যুদ্ধ দীর্ঘায়নে আত্মবিশ্বাসী ইরান, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

যুদ্ধ দীর্ঘায়নে আত্মবিশ্বাসী ইরান, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
এদিকে জেনিফার গ্রিফিন নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই এই অভিযান শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি ইঙ্গিত দেন, মার্কিন সরকারের অন্যান্য অংশ এই বিষয়ে জড়িত থাকতে পারে।

অন্যদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহে সম্মত হয়েছে— এমন প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

মধ্যপ্রাচ্যসংঘাতকুর্দিযোদ্ধাইরানযুদ্ধ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ
লেভিট আরও জানান, উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সংক্রান্ত বিষয়েও কুর্দি নেতাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন। তবে এ নিয়ে যে পরিকল্পনার কথা গণমাধ্যমে বলা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় চলতি আগস্টে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় আগস্টে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি। এতে কোনো মার্কিন সেনাও আহত হননি। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘গরিব নওয়াজ আল মারুফ’ মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদটিতে এ অভিযান চালানো হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানকে কেন্দ্র করে কালেক্টরেট এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়। বিপুলসংখ্যক পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) ও অন্যান্য

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ জন

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ জন

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর

যুদ্ধ দীর্ঘায়নে আত্মবিশ্বাসী ইরান, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

যুদ্ধ দীর্ঘায়নে আত্মবিশ্বাসী ইরান, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার পরিবর্তে দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করেছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেহরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা এবং যুদ্ধের চাপ সহ্য করার সক্ষমতা সম্পর্কে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। কয়েক মাস ধরে সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে দেশটির। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানের কট্টরপন্থি