বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:১১

শেয়ার করুনঃ
কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুট করা মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলেন— কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), ৪নং জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগানবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে। ডাকাতরা লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ ও একটি Bajaj CT100 মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

আরও

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানার পরও বন্ধ হয়নি কারখানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানার পরও বন্ধ হয়নি কারখানা
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাসহ পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানকালে কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকা থেকে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১ হাজার ৬১০ টাকা, একটি Bajaj CT100 মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার রড, একটি লোহার পাইপ, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাকাত গ্রেফতারকুলাউড়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মী নিহত হওয়ার দুই দিন পর বুধবার (৪ মার্চ) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সোমবার রাতে তিনজনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদীতীরবর্তী একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  স্থানীয়রা জানান, বুধবার সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানকার একটি বাতাবিলেবু গাছে লাশ ঝুলে থাকতে দেখতে পান। পথচারী লাশের বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকলাণ পরিষদ কমলগঞ্জ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।  সংগঠনের  সভাপতি হিফজুর রহমান ফাহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।  সংগঠন