প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪২

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে সকল আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চলাচল। গতকাল শনিবার ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) শিক্ষার্থীদের সঙ্গে হাফভাড়া নিয়ে বিরোধের পর এই উত্তেজনা চরমে পৌঁছায়। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, সংঘর্ষে প্রায় দুই শত বাস ভাঙচুর করা হয়েছে এবং দুটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
