রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁ-১ আসনে ভোটের উত্তাপ: বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ নতুন সমীকরণ

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৯

শেয়ার করুনঃ
নওগাঁ-১ আসনে ভোটের উত্তাপ: বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ নতুন সমীকরণ

দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনায় এখন সরগরম জাতীয় রাজনীতি। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে এই সপ্তাহেই ঘোষিত হতে পারে নির্বাচনের রোডম্যাপ। এর প্রেক্ষাপটে দেশের অন্যান্য অঞ্চলের মতো নওগাঁতেও বইতে শুরু করেছে ভোটের গরম হাওয়া। উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এই জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-১ আসনে এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সাপাহার, পোরশা ও নিয়ামতপুর—এই তিন উপজেলাকে নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। বরেন্দ্র অঞ্চলের এই তিন উপজেলা দেশের বাণিজ্যিকভাবে আম উৎপাদনের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। অতীতে আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলের মধ্য দিয়ে আসনটির রাজনৈতিক ইতিহাস তৈরি হলেও ২০০৮ সাল থেকে আসনটি রয়েছে আওয়ামী লীগের দখলে। বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার টানা তিনবার এই আসন থেকে নির্বাচিত হন।

তবে এবার নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যেই মাঠে সক্রিয়। অপরদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ-১ আসনে আগেই একক প্রার্থী ঘোষণা করেছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটকে কেন্দ্র করে প্রার্থীরা বাড়ি বাড়ি যোগাযোগ, সামাজিক অনুষ্ঠান উপস্থিতি, এলাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনসহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আরও

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রদল নেতা লায়ন মাসুদ রানা, নুরুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুস সালেহীন এবং উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী। প্রত্যেকে দাবি করছেন যে তারা এলাকায় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করেছেন এবং জনগণ পরিবর্তন চায়।

অপরদিকে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে জেলা কর্মপরিষদ সদস্য ও আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমকে। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়ন দিয়েছে জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নওগাঁ১ভোটের উত্তাপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
স্থানীয়দের মতে, এবার নওগাঁ-১ আসনের মূল লড়াই শুধু রাজনৈতিক দলভিত্তিক নয়, বরং আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটারদের আস্থা অর্জনই হবে মূল চ্যালেঞ্জ। তিন উপজেলায় এসব জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি আছে এবং তাদের ভোট যেকোনো দলে পালাবদল আনতে সক্ষম।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৬ হাজার ৯২৫ জন, নারী ২ লাখ ২৯ হাজার ২৪১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

আরও

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নওগাঁ-১ আসনে তিনমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে—বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে। তবে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা দিলে পরিস্থিতি আরো বদলে যেতে পারে বলে তারা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

এ সম্পর্কিত আরও পড়ুন

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে রং ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে। এবার উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রোববার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ফয়সল আমিন তাঁর বাবা-মায়ের

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার সকাল ৯টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও কয়েকশ মানুষ অংশ নেন। কুয়াকাটা পৌরসভা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুয়াকাটা-ঢাকা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

চোরাকারবারীদের হাত থেকে অষ্টম-নবম শতকে ব্যবহৃত একটি বেলেপাথরের প্রত্নতাত্ত্বিক পিলারের অংশ উদ্ধার করে জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাই অনুযায়ী, নিদর্শনটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। শনিবার মধ্যরাতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়,

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ