সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডা. টিপুর সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা মান্দা উপজেলা বিএনপির

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৫২

শেয়ার করুনঃ
ডা. টিপুর সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা মান্দা উপজেলা বিএনপির

দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা ডা. একরামুল বারী টিপুর সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মান্দা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. একরামুল বারী টিপু সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের অবহিত না করে বিভিন্ন সভা-সমাবেশ করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তিনি আওয়ামী লীগ ও সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিরাপদ জীবনযাপন করেছেন, তার বিরুদ্ধে কখনও রাজনৈতিক মামলা হয়নি। 

আরও

পদ্মার চরে আটকে লঞ্চ, নৌপুলিশ উদ্ধার করলো পঁচাশি যাত্রী

পদ্মার চরে আটকে লঞ্চ, নৌপুলিশ উদ্ধার করলো পঁচাশি যাত্রী
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইকরামুল বারী ২০০৪ সালে সংগঠিত তৎকালীন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনসুর মৃধা হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। পরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সুপারিশে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। তাছাড়া ৫ আগস্টের পর বিল মান্দা এলাকায় ১৮ একর জমি দখলের অভিযোগেও তিনি জড়িত ছিলেন, যা নিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ গণমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বেলাল হোসেন খান বলেন, ২০০৫  সালে  সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগ দেন এবং প্রার্থী হন ইকরামুল বারী। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থী ইমাজ উদ্দিন প্রামানিককে প্রকাশ্যে সমর্থন দেন। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তারেক রহমান বারবার ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ বিএনপি গঠনের নির্দেশনা দিলেও ডা. টিপু তা উপেক্ষা করে সংগঠনবিরোধী ও মিথ্যাচারমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ও ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডা. একরামুল বারী টিপুর আদর্শবিরোধী কর্মকাণ্ড, মিথ্যাচার ও শৃঙ্খলাভঙ্গের দায়ভার মান্দা উপজেলা বিএনপি কোনোভাবেই বহন করবে না। তাই তার সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মান্দা উপজেলা বিএনপি পরিবার।

রাজনৈতিক সম্পর্কমান্দা উপজেলা বিএনপি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
 সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদল প্রমুখ। সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে ইকরামুল বারীর মুঠোফোন একাধিকবার কল করা হলেও রিসিভ না হওয়ায় তার মন্তব্য  জানা যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তিনি কোনো উত্তর দেননি।

আরও

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-হোসনাবাদ সড়কের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ের নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার (২৮ জুন) সকালে সড়কের বাকি অংশের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নতমানের ভিটি বালু, পাথর

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০) গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে র‌্যাব-১০ তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে আটক করে। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ফরিদপুরে র‌্যাব-১০-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য জানান। তিনি বলেন,