বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এনসিপি নির্বাচনে শাপলা প্রতিক নিয়েই অংশগ্রহণ করবে:সারজিস আলম

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

শেয়ার করুনঃ
এনসিপি নির্বাচনে শাপলা প্রতিক নিয়েই অংশগ্রহণ করবে:সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ভার্সন কাকে নিয়ে বানাবেন? আওয়ামী লীগের ওই মন্ত্রী,এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল বড় বড় যারা চেয়ারম্যান ছিল তাদেরকে নিয়ে? আপনি তো আর ইউনিয়নের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানায়ে দিবেন না।

 এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত, এরা কি করছে তা আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। সুতরাং তাদের মধ্যে মন্দের ভালো খোজা, যারা একেক জন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানালো, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। বাংলাদেশের ভালো মানুষরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক, এতে আমাদের কোন সমস্যা থাকবে না। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

সারজিস আলম বলেন,যেহেতু প্রতিক নিয়ে আইনগত কোন বাধা নেই সুতরাং এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে শাপলা প্রতিক নিয়েই অংশগ্রহণ করবে। আমরা নির্বাচন কমিশন থেকে প্রতীকের ব্যাপারে পজেটিভ ছাড়া পাচ্ছি। আশা করি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রাখার কাজ করবে। এনসিপি এককভাবে নির্বাচনে যাবে নাকি,

কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে, তখন দাবি, চিন্তাভাবনা, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার বিষয়গুলো মিলে যায় তখন হতেই পারে জনগণের হয়ে একসাথে কোন দলের সঙ্গে নির্বাচনে যাওয়ার। এনসিপি এ বিষয়গুলোকে পজিটিভ ভাবেই দেখছে। কিন্তু এনসিপি থেকে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, কিছু উপদেষ্টার মধ্যে আমরা আচরণ দেখতে পাচ্ছি যে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায় সেরা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে আছে। এখন তারা যদি জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তাদের তো ওই দায়িত্ব নেওয়া উচিত ছিল না। সুতরাং স্পষ্ট কথা তারা যদি এত ত্যাগ ভুলে গিয়ে শুধু ওইটুকু চেষ্টা করে, সবাই না, কিছু উপদেষ্টা। তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। কোথায় সেফ এক্সিট? সেফ এক্সিট তো একমাত্র মৃত্যু, মৃত্যু ছাড়া তো মানুষের সেফ এক্সিট নেই। দেশ থেকে পালায় যাবেন ওখানেও আপনাকে মানুষ আটকাবে। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সম্প্রীতি একটি গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, সাক্ষাৎকারে উনি বলেছেন উনি ওনার যে ভাইকে দেশে রেখে এসেছিলেন সে ভাইকে দেশে যেয়ে দেখতে পারবেন না, উনার যেই ঘরে সারা জীবনের স্মৃতি সেই ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। 

আরও

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

উনি যে সুস্থ মাকে দেখে গিয়েছিলেন, ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের সহমর্মিতা থাকবে। আগামীর বাংলাদেশে আমরা আর এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে ব্যথা বেদনা, তারটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি, তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে।

 তাদের ব্যথা বেদনা গুলো যেন স্থানীয় পর্যায়ে প্রকাশ হয় এবং যারা করেছে তাদের বিচার হয়। এগুলো কে করেছে? আওয়ামী লীগ করেছে। সুতরাং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে অথবা কোন সুযোগ-সুবিধার বিনিময় যেনো আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয়। বিএনপির সেন্ট্রাল কমান্ড থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পর্যন্ত তারা যেন এ বিষয়টিতে কঠোর থাকে। আবার যদি আওয়ামী লীগ কোনদিন ফিরে আসে তারা কেউ মাফ পাবেনা। সুতরাং আমরা এই আহ্বান টুকু জানাই। তার ব্যথার সঙ্গে আমরাও সমব্যথিত। আমরা চাই ওই খনিরা আর যেন কোনভাবেই দেশে আশ্রিত না হয়। 

সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ এনসিপির জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এ সম্পর্কিত আরও পড়ুন

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।  এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকার বাজার টিলা এলাকার বাসিন্দা। বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন মিরতিংগা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা