মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পানছড়িতে একইসাথে দুর্গোৎসব ও সাঁওতালদের দাঁশায় উৎসবের আমেজ

Ariful Islam Mohin
আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

শেয়ার করুনঃ
পানছড়িতে একইসাথে দুর্গোৎসব ও সাঁওতালদের দাঁশায় উৎসবের আমেজ

পার্বত্য খাগড়াছড়ির সীমান্তঘেঁষা উপজেলা পানছড়িতে একসাথে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাঁশায় উৎসব। উৎসবের আবহে মেতে উঠেছে গোটা এলাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) মহাপঞ্চমী পূজার মধ্য দিয়ে সূচনা হয় ৬ দিনব্যাপী দুর্গোৎসবের। আগামী ২ অক্টোবর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন শেষে দেবীকে বিদায় জানাবে হিন্দু সম্প্রদায়। এদিকে একই সময়ে শুরু হয়েছে সাঁওতালদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দাঁশায়।

প্রতি বছরের মতো এবারও পানছড়ির ১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও ৩ বিজিবি লোগাং জোনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।

আরও

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন জানান, “সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।”

৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূজা মণ্ডপগুলোতে টহল ও ড্রোন ক্যামেরা নজরদারি অব্যাহত থাকবে।”

অন্যদিকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ দাঁশায় উৎসবে যোগ দিয়েছেন অনন্য উচ্ছ্বাসে। শুকনো লাউয়ের খোল ও বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র ‘ভুয়ং’-এর তালে, মাথায় ময়ূরের পালক, হাতে অলঙ্কার আর ধুতি-পাঞ্জাবি পরে সাঁওতাল যুবকেরা নেচে বেড়াচ্ছেন পাড়া থেকে পাড়ায়, মণ্ডপ থেকে মণ্ডপে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাঁওতাল স্টুডেন্ট ফোরামের সভাপতি আকাশ সাঁওতাল মুর্মো বলেন, “আমরা প্রকৃতির শক্তিকে দুর্গা রূপে আহ্বান জানাই। আমাদের কাছে দুর্গা মানে খরারোধী বাতাস, আর লক্ষ্মী-সরস্বতী মানে ঘূর্ণিঝড়। দাঁশায় আসলে প্রকৃতি পূজারই প্রতিচ্ছবি।”

দুর্গোৎসবঐতিহ্যবাহী দাঁশায় উৎসবসাঁওতাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ
লোককথা অনুযায়ী, সাঁওতালরা মহিষাসুরকে শ্রদ্ধা করে। তাদের বিশ্বাস—দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই দাঁশায় নৃত্যগীতের মাধ্যমে মহিষাসুরকেই আরাধ্য করে তাঁরা প্রকৃতির সঙ্গে মিশে যান।

একই সময়ে দুর্গোৎসব আর দাঁশায় উৎসবকে ঘিরে পানছড়িতে তৈরি হয়েছে অনন্য এক মিলনমেলা। হিন্দু ধর্মালম্বীরা যেমন দেবীর আরাধনায় মগ্ন, তেমনি সাঁওতাল সম্প্রদায়ের মানুষ দাঁশায় গানে-নৃত্যে মাতোয়ারা।

উৎসবের রঙে রাঙানো এ আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষ বলছেন—“এই পাহাড়ে দুই সংস্কৃতির এমন সমান্তরাল উৎসব প্রকৃতপক্ষে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।”

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ব্রিজে ধাক্কা লেগে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা’ নামের যাত্রীবাহী বাসটি

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। ‎মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার  পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল  মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষকদের বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব প্রদান করা হয়।  কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে ঘুড়কা এলাকার বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালিত হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে

সর্বশেষ সংবাদ

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি