শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের গণমিছিল, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

Ariful Islam Mohin
আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

শেয়ার করুনঃ
খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের গণমিছিল, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

খাগড়াছড়িতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বত্য জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চেঙ্গী স্কয়ার থেকে গণজমায়েত শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম এবং খাগড়াছড়ি-২৯৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউসার আজিজী। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং অতীতের গণহত্যার বিচার নিশ্চিত করতে হলে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের অধিকার হরণ করছে উল্লেখ করে তারা বলেন, জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে হলে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল

ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল
তারা আরও দাবি করেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যেসব ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা অবিলম্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জনগণের ভোটাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় সমাবেশস্থলে নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার-পোস্টারে “ন্যায়ভিত্তিক নির্বাচন চাই”, “জনগণের ভোটের মূল্য চাই” ইত্যাদি দাবি উচ্চারিত হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

ইসলামীআন্দোলনপিআর_পদ্ধতিগণমিছিল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণা কেন্দ্র এলাকায় বন বিভাগের একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ফিল্ড এসিস্ট্যান্টের বিরুদ্ধে সরকারি নিয়ম উপেক্ষা করে বনাঞ্চলের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভোরে চরকাই বন গবেষণা কেন্দ্রের ফিল্ড এসিস্ট্যান্ট মো. সাইফুল ইসলাম একটি অপরিপক্ক ইউক্যালিপটাস গাছ কর্তন করেন। পরে গাছটি

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখ (৩৬)-এর মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহত মুরাদ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। একই দিন সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল,বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন। এসময় সুধীজন, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারসা পরিবহণের চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন