প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৪৭

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলন চলাকালীন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আন্দোলনরত ছাত্র ও অনশনকারীদের ওপর হঠাৎ করে ধাওয়া চালিয়ে কমপক্ষে ১৫ জন আহত করেছেন। তবে অভিযুক্তদের দাবি, ধাওয়া পাল্টা ধাওয়ায় পড়ে গিয়ে আহত হয়েছেন তারা।
