শুক্রবার, ১২ জুন, ২০২৬২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সেন্ট মার্টিনের জন্য মহাপরিকল্পনা ও পরিবেশ সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৬:২৯

শেয়ার করুনঃ
সেন্ট মার্টিনের জন্য মহাপরিকল্পনা ও পরিবেশ সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য অন্তর্বর্তী সরকার একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চালাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর বাসস জানান, দ্বীপটির উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

দ্বীপের প্রকৃতি পুনরুদ্ধার ও সুস্থ রাখতে পর্যটন নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে পরিবেশ সুরক্ষা, বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

দেশের শপিংমলগুলোতে পলিথিন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। পলিথিন উৎপাদন কারখানা ও অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চলছে। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ সরবরাহের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ প্রকল্প শুরু হয়েছে।

আরও

বরিশালের কেডিসি বস্তিতে মজুদকৃত ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশালের কেডিসি বস্তিতে মজুদকৃত ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বায়ু দূষণ নিয়ন্ত্রণে ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। অবৈধ ইটভাটা ধ্বংস এবং ঢাকার সাভার ও আশুলিয়াকে ‘দূষিত বায়ুমণ্ডল’ হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে। অবৈধ সীসা কারখানা বন্ধ করা হয়েছে এবং শব্দ দূষণ কমাতে তরুণদের সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

গাজীপুরের গাছা খাল দূষণকারী কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সব পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের জন্য নতুন কর্মসূচি অনুমোদিত হয়েছে এবং ৩৭টি অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পাহাড় সংরক্ষণের জন্য ১৬টি জেলার তালিকাভুক্ত পাহাড়ের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চলছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ চূড়ান্ত হয়েছে।

সেন্ট মার্টিন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বন ও বন্যপ্রাণী সংরক্ষণেও বড় অগ্রগতি হয়েছে। কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার একরের বেশি বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে এবং গত এক বছরে পাঁচ হাজার একর বনায়ন করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে।

আরও

ঝড়ে ভেঙে পড়ল গোপালপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া গাছ

ঝড়ে ভেঙে পড়ল গোপালপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া গাছ

মানব-হাতি সংঘাত কমাতে ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। বিলুপ্তপ্রায় দেশীয় ময়ূর ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিপন্ন প্রজাতিগুলোকে সুরক্ষিত করা হচ্ছে। জলাভূমিগুলোকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এবং ২৯৩টি বন্যপ্রাণী অপরাধ দমন অভিযানে ৫ হাজারের বেশি প্রাণী উদ্ধার করা হয়েছে।

জাতীয় উদ্যান ও ইকোপার্কগুলোতে প্লাস্টিক ব্যবহার ও পিকনিক নিষিদ্ধ করা হয়েছে। বন্যপ্রাণী আইন আধুনিকীকরণ ও নতুন আইন প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের এই সব উদ্যোগ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা একটি জলবায়ু প্রতিরোধী ও টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লিটন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত লিটন শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে (১০ জুন) শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। তিনি কুমিল্লা জেলার চান্দিনা

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

আগামী ১৭ জুন মৌলভীবাজার জেলায় সম্ভাব্য সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে মঙ্গলবার (৯ জুন) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ জেলা বিএনপি ও প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়। পরে রাজনগর উপজেলা চত্বর ও

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে গোয়ালন্দ উপজেলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে গোয়ালন্দ উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য দক্ষতা, সৃজনশীল নেতৃত্ব এবং নাগরিকসেবা সহজীকরণের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলাকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। এ সাফল্যের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। ২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং নাগরিকদের কাছে সেবা পৌঁছে

টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযান: অপহৃত ৫ শিশু-কিশোর উদ্ধার

টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযান: অপহৃত ৫ শিশু-কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে চকরিয়া থানা থেকে অপহৃত মানবপাচার মামলার ৫ জন শিশু-কিশোরকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মোরশেদ আলম,

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অনলাইন জুয়া, উচ্চ সুদের ঋণ ও মাদকের ত্রিমাত্রিক প্রভাবে যুবসমাজ ভয়াবহ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের মুখে পড়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায়, এই তিনটি সামাজিক ব্যাধি—মাদক, সুদ ও অনলাইন জুয়া—এখন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত হয়ে পুরো সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। সরাইলের বিভিন্ন ইউনিয়ন, বাজার, মোড়, ফুটপাত ও গ্রামীণ এলাকায় অনলাইন জুয়া,