রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফেনীতে বন্যার তাণ্ডব, সেনাবাহিনী উদ্ধার অভিযানে !

আসলাম হক- জেলা প্রতিনিধি ফেনি
আসলাম হক- জেলা প্রতিনিধি ফেনি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫:৩৫

শেয়ার করুনঃ
ফেনীতে বন্যার তাণ্ডব, সেনাবাহিনী উদ্ধার অভিযানে !

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফের বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে যাওয়ায় প্রচণ্ড স্রোতে পানি ঢুকে পড়ছে জনপদে, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, সড়ক ও ঘরবাড়ি। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার লক্ষাধিক মানুষ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে স্পিডবোটসহ প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বন্যাকবলিত তিন উপজেলায় অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের মতো এবারও তাদের জীবন বিষাদে পরিণত হয়েছে। ছাগলনাইয়ার দক্ষিণ সতর এলাকার বাসিন্দা রবিউল হাসান বলেন, পানি ঢুকে ঘরবাড়ি, আসবাব, খাদ্যসামগ্রী সবকিছু ডুবে গেছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

আরও

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

স্থানীয় আরেক বাসিন্দা নজরুল ইসলাম জানান, পানির কারণে যান চলাচল বন্ধ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী হাতে পাননি তারা। তিনি অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারণে প্রতিবছর এমন দুর্ভোগ পোহাতে হয়।

ফেনী আবহাওয়া অফিস জানায়, জেলায় গত চারদিন ধরে অব্যাহতভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, দুপুর ১টার দিকে নদীর পানি বিপৎসীমার ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি কমে গেলে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জেলার চারটি উপজেলা এবং সদরের বিভিন্ন এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। ইতিমধ্যে সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে এবং ছয় উপজেলায় ত্রাণ সহায়তার জন্য ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ফেনী বন্যা ২০২৫,মুহুরী নদীর বাঁধ ভাঙন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

অবিরাম বৃষ্টিপাতে ও নদীর বাঁধ ভাঙনে দুর্ভোগে পড়া মানুষদের দুর্দশা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে চলমান অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হয়, তা নির্ভর করছে প্রাকৃতিক অবস্থার উপর।

সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে