বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

উলিপুরে বিএনপি কমিটি নিয়ে তীব্র বিরোধ, পদত্যাগ চার নেতার

 Aslam Uddin Ahmed
আসলাম উদ্দিন আহম্মেদ, থানা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:২৫

শেয়ার করুনঃ
উলিপুরে বিএনপি কমিটি নিয়ে তীব্র বিরোধ, পদত্যাগ চার নেতার

কুড়িগ্রামের উলিপুরে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে ঘিরে তীব্র বিরোধ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। ‘ত্যাগীদের মূল্যায়ন না করা’ এবং ‘অর্থের বিনিময়ে অবাঞ্চিতদের পদ প্রদান’ করার অভিযোগ তুলে শুক্রবার (১৬ মে) চার নেতা পদত্যাগ করেন। পৌর শহরের হাজী মার্কেটের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ৪নং যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগকারী আমিনুল ইসলাম ফুলু লিখিত বক্তব্যে বলেন, নতুন আহবায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই রাজনীতি করেছেন। তিনি অভিযোগ করেন, পৌরসভার মেয়র থাকাকালীন তারিক চৌধুরী আওয়ামী লীগের নেতাকে প্যানেল চেয়ারম্যান করে দলীয় অবস্থান বিসর্জন দেন। এমনকি জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট দেন এবং ফুল দিয়ে বরণ করেন।

এছাড়াও আমিনুল ইসলাম অভিযোগ করেন, কমিটিতে অন্তর্ভুক্ত ১৮নং সদস্য সহিদুল ইসলাম জাতীয় পার্টির কর্মী এবং একটি ফ্যাসিস্ট মামলার আসামি। অন্যদিকে, ১৬নং সদস্য সাইফুল ইসলাম ও পৌর বিএনপির ১৭নং সদস্য রফিকুল ইসলাম বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচার করেছেন। ফলে এই কমিটিকে “বিএনপির আদর্শ বিরোধী” বলে দাবি করেন তিনি।

আরও

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র
সংবাদ সম্মেলনে আরও তিনজন পদত্যাগকারী নেতা ছিলেন— পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক নুরে সাবা স্টার (মুঠোফোনে পদত্যাগ নিশ্চিত), ৯নং যুগ্ম আহ্বায়ক মোতলেবুর রহমান মঞ্জু এবং ১৩নং সদস্য আমিনুল ইসলাম।

এ বিষয়ে নবনিযুক্ত আহবায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। আমি দীর্ঘদিন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিয়েছি। উলিপুরের মানুষ জানে কে কখন দলের পাশে ছিল।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, যারা ত্যাগ করেছেন, তাদের অনেকেই অতীতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেননি। তাদের ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় তারা বির্তক তৈরি করছেন। অপরদিকে, জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, এখনো পদত্যাগপত্র হাতে পাননি এবং অর্থের বিনিময়ে পদ দেয়ার অভিযোগ প্রমাণসাপেক্ষ।

বিএনপি কমিটিতীব্র বিরোধউলিপুর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপি উলিপুর উপজেলা ও পৌর কমিটির আংশিক ঘোষণা দেয়। এতে উপজেলা কমিটির আহবায়ক করা হয় সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরীকে এবং সদস্য সচিব হন হায়দার আলী মিয়া। পৌর কমিটিতে আহ্বায়ক হন নুর মোহাম্মদ এবং সদস্য সচিব সোলায়মান আলী সরকার।

আরও

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়
নতুন কমিটির বৈধতা এবং অভিযোগের সত্যতা নিয়ে দলীয় অঙ্গনে তীব্র বিতর্ক চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

এ সম্পর্কিত আরও পড়ুন

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার বর্তমানে প্রবাসে কর্মরত।