মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণা, গ্রেফতার ১

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৩২

শেয়ার করুনঃ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণা, গ্রেফতার ১

নওগাঁয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে আব্দুল মতিন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযানে তার কাছ থেকে পাওয়া গেছে ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক এবং ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চুক্তিপত্র।  

গোয়েন্দা পুলিশ জানায়, প্রতারক আব্দুল মতিন দীর্ঘদিন ধরে নওগাঁর পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি চাকরি প্রার্থীদের অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকা নিয়ে চুক্তি করতেন। তার বিরুদ্ধে এমন গোপন তথ্য পেয়ে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফারজানা হোসেন সংবাদ সম্মেলনে জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মতিনকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ইতোমধ্যেই একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, প্রতারক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়, যেখানে ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগের কথা বলা হয়। 

আরও

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী
আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। গ্রেফতারের পর তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এ ঘটনার পর পুলিশ জানিয়েছে, এমন ধরনের প্রতারণা রোধে তারা সতর্ক এবং আরও কঠোর পদক্ষেপ নেবে। জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কেউ যেন এই ধরনের প্রতারণার শিকার না হয়। 

প্রতারণার শিকার কনস্টেবল প্রার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য পুলিশ প্রশাসন আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

পুলিশ কনস্টেবলনওগাঁ প্রতারণাআব্দুল মতিন গ্রেফতার,গোয়েন্দা পুলিশচাকরি প্রতারণা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।   মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ডটকমের মৌলভীবাজার জেলার  প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতা আলাতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন মহল। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির ৫

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এনে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিল্কিস আক্তার জাহান

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য