সোমবার, ১৫ জুন, ২০২৬১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

শেয়ার করুনঃ
নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার এক যুবক বাবর হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর নিখোঁজ ছিলেন ৯ এপ্রিল রাত থেকে। ওই রাতেই ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও ব্যর্থ হন। চারদিন পর ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার কোম্পানিঘাট এলাকার একটি কবরস্থানের পাশে একটি সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ থাকা বাবরের মোবাইল ও অটোরিকশা তখনো উদ্ধার করা যায়নি।

ঘটনাটি প্রথমে ক্লুলেস থাকলেও পরে র‍্যাবের একাধিক টিম তদন্তে নামে। গভীর অনুসন্ধানের পর সোমবার দিবাগত রাতে মাইজদী পেট্রল পাম্প এলাকা থেকে মূল অভিযুক্ত মনিরুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুন একই এলাকার তাজুল ইসলামের ছেলে এবং ভিকটিম বাবরের পরিচিত ছিল। র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় মামুনের কাছ থেকে বাবরের ব্যবহৃত মোবাইল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেন, তিনি ঋণের টাকার চাপে পড়ে বাবরকে হত্যা করেছেন। তার কাছে ধার করা ৪৫ হাজার টাকার জন্য সুদে বেড়ে তা ৯০ হাজার টাকা হয়ে যায়। এই অতিরিক্ত টাকা জোগাড় করার জন্যই তিনি বাবরের অটোরিকশা বিক্রি করে টাকা সংগ্রহের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী ফ্রুটিকার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবরকে অজ্ঞান করেন এবং পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই
হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর মামুন ভিকটিমের স্যান্ডেল একটি বাঁশঝাড়ে এবং হত্যার জন্য ব্যবহৃত গেঞ্জি একটি কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায়। র‍্যাব জানায়, শুধুমাত্র অর্থের জন্য এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেছে মামুন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব আরও জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত আছে। এখনো বাবরের অটোরিকশাটি উদ্ধার করা যায়নি। একইসঙ্গে মামুনের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। অল্প বয়সী বাবরের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

ক্লুলেস হত্যাকাণ্ডনোয়াখালী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিল ইউরোপ

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিল ইউরোপ

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায়  এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীপাড়ের বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন অংশে নদীর পানি দ্রুত তীর গ্রাস করছে। কোথাও কোথাও মাটি ধসে সরাসরি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে ঘাট এলাকার

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকার একটি বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০)