বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আলোচিত সাদিক এগ্রোর মালিকের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা, গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ১:২০

শেয়ার করুনঃ
আলোচিত সাদিক এগ্রোর মালিকের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা, গ্রেপ্তার

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ইমরান হোসেনকে মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সিআইডি জানায়, ইমরান হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এর আগে, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ এবং সাদিক এগ্রো প্রতিষ্ঠানকে আসামি করে মামলা দায়ের করে। মামলার অভিযোগ অনুযায়ী, সাদিক এগ্রো প্রতিষ্ঠানটি সরকারি বিধি লঙ্ঘন করে ব্রাহমা জাতের গরু আমদানি এবং চোরাচালান পথে ভুটান ও নেপাল থেকে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করত। এছাড়া, প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ও ছাগলকে বিদেশি এবং বংশীয় বলে প্রচার করে তা উচ্চমূল্যে কোরবানির পশুর হাটে বিক্রয় করত সাদিক এগ্রো।

আরও

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়াও, সাদিক এগ্রো সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গরু ও মহিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পাওয়া গেছে। এই চোরাচালানের মাধ্যমে থাইল্যান্ড ও মায়ানমার থেকেও গরু ও মহিষ বাংলাদেশে আনা হতো। এই অপরাধের মাধ্যমে অর্জিত প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা অবৈধভাবে ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। সিআইডি জানিয়েছে, এই টাকা ইমরান হোসেন এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয়েছে।

সাদিক এগ্রো
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইমরান হোসেনের গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সিআইডি কর্তৃপক্ষ বলছে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোন অপরাধীই রেহাই পাবে না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

সর্বশেষ সংবাদ

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন নদ-নদী ও ছড়া দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত দখল ও বর্জ্য ফেলার ফলে অনেক জলধারা তাদের স্বাভাবিক প্রবাহ হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের জালালিয়া রোড, কালিঘাট, রামনগর, মুসলিমবাগ ও গাংপার এলাকাসহ বিভিন্ন স্থানে ছড়ার দুই পাড় দখল করে ভবন, দোকান এবং টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

বরিশালের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একপাক্ষিক সালিশের মাধ্যমে এক উত্তরাধিকারীর নামে সরকারি ঘর বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী ফকিরের অপর দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার দাবি করেন, প্যানেল

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে জেলার নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার প্রায়

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও প্রিয়জন হারানোর শোকে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। জানা গেছে, গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক