শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দুই সন্তানের জন্য বাঁচতে চায় গৃহবধু পূর্ণিমা, সাহায্য কামনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ১৭:৪০

শেয়ার করুনঃ
দুই সন্তানের জন্য বাঁচতে চায় গৃহবধু পূর্ণিমা, সাহায্য কামনা

ঘড়ির কাটায় রাত ১০টা। ব্যাথার যন্ত্রণায় ছটফট করছে, চলছে কান্নাকাটি। দুই পাশে ছোট্র দুই সন্তান। আরও আছে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কেউবা বুকে। আর কেউ কেউ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন বাড়িতে এটাই রুটিন হয়ে দাঁড়িয়েছে। রাতে ঘুম নেই কারো চোখে। এমনকি ছোট দুটি সন্তানেরও। শরীরে নানা রোগ নিয়ে এভাবেই দিনের পর দিন পার করছে পূর্ণিমা নামের এক গ্রহবধু।

পুর্ণিমা নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের ডাবলু প্রামানিকের স্ত্রী। ৩২ বছরের দুই সন্তানের এই গৃহবধু পূর্ণিমার শরীরে কিডনি, ফুঁসফুঁসসহ লিভারে সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তার চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। তাই বাড়িতে রেখেই ডাক্তারের লিখে দেওয়া ওষুধ কিনে খাওয়াচ্ছে (তাও অন্য কারো সহযোগিতায়)। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অসহার পরিবার। নুন আনতে পান্তা ফুরায়। দশ বছরের ছেলে ও ৬বছরের মেয়ে এবং আধা পাগল স্বামীকে নিয়ে কোনমতে চলছিল সংসার। এরমধ্যে শরীরে বাসা বেঁধেছে নানা ধরণের রোগ। কখনও নওগাঁ, কখনওবা বগুড়া, আবার কখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ হওয়ার আশায় দৌড়াদৌড়ি। হত-দরিদ্র অসহায় পরিবারটির চিকিৎসার ব্যয় বহন করা এ যেন এক স্বপ্নের মতো। তারউপর আবার বিভিন্ন ওষুধসহ পরীক্ষা নিরীক্ষা।

তার চিকিৎসা ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে। কিন্তু টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারছে না। উন্নত চিকিৎসার অভাবে তাকে হয়তো বাঁচানো যাবে না। তাই আধা পাগল স্বামী, তাদের ছোট্ট দুই সন্তান ও দেবর এবং দেখতে আসা পূর্ণিমার বাবা-মাসহ পরিবারের সদস্যরা পূর্ণিমাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চান। কোন সহৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়ালে হয়তো সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। পূর্ণিমাও তার দুটি সন্তানের জন্য বেঁচে থাকতে চায় এই সুন্দর পৃথিবীতে।‘ আর সন্তানরা চায় তাদের মা সুস্থ থাকুক।

সাহায্য কামনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

স্বামী ডাবলু প্রামানিক আধা পাগল হওয়ায় দেবর পলাশ প্রামানিক নিজের গ্রামীণ ব্যবসা (একদিন পাড়ায় পাড়ায় গিয়ে খাবার বড়ি বিক্রি না করলে তারও কষ্টে দিন পার করতে হয়) ছেড়ে বৌদিকে নিয়ে করেছে দৌড়াদৌড়ি যেন সুস্থ হয়ে ওঠে।

পলাশ বলেন, বৌদিকে নিয়ে গত ৪মাস থেকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি। নওগাঁ ও বগুড়াসহ একাধিক জায়গায় একাধিক ডাক্তার দেখানো হয়েছিল। কোথাও কোনো কাজ হচ্ছিল না। সব জায়গায় করতে হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। একেক জায়গায় একেক কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে তেমন সমস্যা নেই। আবার কোথায় বলেছে ওষুধ খেলে ভালো হবে। প্রথমে কেউ সঠিক রোগ ধরতে পারেনি। যার কারণে ফলাফল জিরো (শূন্য)। তাই যা হবার তাই হয়েছে।

পলাশ আরও বলেন, নিজেদের আয় ও ধারদেনা করে এতোদিন কোনোরকমে চিকিৎসার খরচ চালিয়েছি। এখন অসহায় হয়ে পড়েছি। চিকিৎসার ব্যয়ভার আর বহন করা সম্ভব হচ্ছে না। সংসার চালাবো না তার উন্নত চিকিৎসা করবো। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দুই শিশু সন্তান প্রীতম ও প্রিয়সী বলেন, মা সারা রাত কান্নাকাটি করে। আমাদের খুব খারাপ লাগে। আমরা চাই আমাদের মা তারাতাড়ি ভালো হয়ে উঠুক।

বগুড়া থেকে পূর্ণিমার বাবা শ্রীমন্ত ও মা মায়া রাণী এসেছেন মেয়েকে দেখতে। তারা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমাদের মেয়েটার এই পরিস্থিতি দেখে খুব কষ্ট লাগছে। আমরা বাবা-মা হয়ে কিভাবে মেনে নিতে পারি। তাই তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা আশা করছি।

আধা পাগল স্বামী ডাবলু প্রামানিকের মুখে নেই কোনো কথা। শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকছে। তার চোখের ভাষায় বুঝাতে চাইছে পূর্ণিমা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

আর ব্যাথা সহ্য করতে পারিনা। আমি আর বাঁচবোনা। একরাশ দীর্ঘ শ্বাস ফেলে বলেন পুর্ণিমা। খুব ব্যথা ও যন্ত্রনার কারণে বেঁচে থাকা কষ্টকর। আমি সুস্থ হতে না পারলে আমার পরিবার চলবে কি করে? আমার দুটি ছোট সন্তানের কি হবে? দাদা আমার দুই সন্তানকে দেখে রাখবেন।

কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, আমার কাছে আবেদন করলে সরকারিভাবে তাকে সহযোগিতার চেষ্টা করা হবে।‘

এ ব্যাপারে রাণীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি বলেন, সরকারিভাবে উন্নত চিকিৎসার কোনো সুযোগ-সুবিধা আসলে, তাদের জন্য সেই সুযোগ প্রদান করার চেষ্টা করবো। এছাড়া নানা সময়ে আসা বিভিন্ন সুবিধাও ওদের দেওয়ার চেষ্টা করবো।  

উল্লেখ্য, পূর্ণিমা এই প্রতিবেদকের চাচাতো (কাকাতো) ভাইয়ের স্ত্রী। (01719-613224 বিকাশ এ্যাকাউন্ট) এই নাম্বারে পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ আপনার পাঠানো সহযোগিতায় একজন বেঁচে থাকার স্বপ্ন ফিরে পেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এদিকে অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫-১৬

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের