শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আরাকান আর্মির হাতে আটক ১৯ জেলে, টেকনাফে আতঙ্ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২

শেয়ার করুনঃ
আরাকান আর্মির হাতে আটক ১৯ জেলে, টেকনাফে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক ১৯ জেলেসহ চারটি নৌকা আটকের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এবং নাফনদী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে চার বাংলাদেশি জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে দুটি ট্রলারসহ ৯ জন মাঝিমাল্লাকে আটক করে মিয়ানমার। আগে আটক করা ৬ জেলেকে এখনো ছাড়া হয়নি। এ ধরনের ঘটনা জেলেদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।  

শাহপরীর দ্বীপ মাঝপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, তার ঘাটের দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি। তিনি বলেন, মো. কালাইয়া এবং জাফর আলমের মালিকাধীন নৌকা নিয়ে নাফনদীতে মাছ শিকারে গিয়েছিলেন জেলেরা। সেখানে আরাকান আর্মি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, জেলেদের আটকের বিষয়টি শুনে বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চলছে।  

আরও

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এর আগে গত ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ৯ অক্টোবর মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে। এ সময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন এবং একজন ঘটনাস্থলে মারা যান। পরে জেলেদের ফেরত দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে তখন কঠোর প্রতিবাদ জানানো হয়। সর্বশেষ ১৫ অক্টোবর মিয়ানমারের রাখাইনে অনুপ্রবেশ করা আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আরাকান আর্মি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ ধরনের ঘটনা বারবার ঘটায় স্থানীয় জেলেদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তারা সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপ কামনা করছেন। স্থানীয় প্রশাসন এবং বিজিবি বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং জেলেদের ফেরত আনার চেষ্টা চালাচ্ছে।

আরও

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সর্বশেষ সংবাদ

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি আসনে জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য নাসিরুল হক সাবু পদ ও জামানত দুটিই হারিয়েছেন। রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৫৩ হাজার ৪৪৯ ভোট

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে প্রয়োজনীয় ভোটের সীমা পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, যিনি পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত আবুল

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বরিশাল জেলার ছয়টি আসনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশাল-১ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। এর মধ্যে সেরনিয়াবাত সেকেন্দার আলী (বাইসাইকেল) পেয়েছেন ১

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ভুমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সাত উপজেলা, ছয় পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলায় রয়েছে চারটি আসন— মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)। বৃহস্পতিবার গভীর রাতে সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। মৌলভীবাজার-১ আসনে