বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রঙিন ফুলকপিতে সফল প্রান্তিক রফিকুল ইসলাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১

শেয়ার করুনঃ
রঙিন ফুলকপিতে সফল প্রান্তিক রফিকুল ইসলাম

দিনাজপুরের খানসামা উপজেলায় নিজ জমিতে রঙিন ফুলকপি চাষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন প্রান্তিক কৃষক রফিকুল ইসলাম। উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার এই কৃষক তার নিজ জমিতে রঙিন ফুলকপির চাষাবাদ করে স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বিক্রির জন্য নিজের ক্ষেত থেকে সংগ্রহ করছেন রফিকুল ইসলাম। ক্ষেতের চারপাশে যেন রঙের মেলা, যেখানে সবুজ পাতায় মোড়ানো সোনালি, লাল, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চোখ জুড়াচ্ছে। এই চমৎকার রঙিন ফুলকপি দেখে স্থানীয় কৃষক ও উৎসুক দর্শকেরা মুগ্ধ হয়েছেন – কেউ কিনছেন, কেউ চাষাবাদের পরামর্শ নিচ্ছেন।

আরও

নুরপুর দাখিল মাদ্রাসায় ৩০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নুরপুর দাখিল মাদ্রাসায় ৩০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

রফিকুল ইসলাম জানান, গত কয়েকবছর ধরে তিনি নিয়মিত সাদা ফুলকপি ও বাঁধাকপি চাষ করে আসছেন। এবছর, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৩৩ শতক নিজ জমিতে হাইব্রিড রঙিলা জাতের এই রঙিন ফুলকপি চাষ করেন। এই ফুলকপি চাষের জন্য বিশেষ কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না।

সব মিলিয়ে ৮-১০ হাজার টাকার খরচে তিনি ৫০-৬০ হাজার টাকার বিক্রির আশা করছেন। প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকায় বিক্রি করে  ইতোমধ্যেই ৩০-৩৫ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন তিনি। তিনি আরও বলেন, কৃষি অফিসের সহযোগিতায় রঙিন ফুলকপি চাষ করে আমি কম খরচে বেশি লাভবান হয়েছি। আগামী মৌসুমে আরও বেশী জমিতে এই চাষাবাদ করবো।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

উপজেলা কৃষি অফিস জানায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে রফিকুল ইসলামের চারা বিতরণ, জৈব সার, কীটনাশক, ফেরোমন ফাঁদ ও পরামর্শসহ সহযোগিতা প্রদান করা হয়েছে।এদিকে রঙিন ফুলকপির আকর্ষণীয় রঙ ও সুস্বাদু স্বাদের কারণে এগুলোর বাজার মূল্য সাদা ফুলকপির তুলনায় বেশি হওয়ায়, কৃষকরা কম পুঁজিতে অধিক লাভবান হওয়ার সুযোগ পেয়ে চলেছেন। 

কৃষি কর্মকর্তারা জানান, এই নতুন ফসলের ফলন ভালো হওয়ায় তা পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে এবং অন্যান্য কৃষকও চাষাবাদের জন্য উদ্বুদ্ধ হচ্ছেন।খামারপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ.ম.জাহিদুল ইসলাম বলেন, কৃষি অফিস থেকে সার্বক্ষণিক ওই কৃষককে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এতে তিনি চাষ করে লাভবান হয়েছেন। তার রঙিন ফুলকপি দেখে অন্যান্য কৃষকরাও চাষাবাদের জন্য উদ্বুদ্ধ হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, রঙিন ফুলকপি চাষাবাদের শুরু থেকেই কৃষক রফিকুল ইসলাম কে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ফুলকপির ফলনও ভালো হয়েছে। নতুন এই জাতের রঙিন ফুলকপি পুষ্টি চাহিদা পূরণ করবে। সেই সাথে অল্প পুঁজিতে কৃষকরা অধিক লাভবান হবে। এইজন্য উপজেলা কৃষি বিভাগ সার্বিক বিষয়ে কৃষকদের সহযোগিতা করছে।

সর্বশেষ সংবাদ

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

তালাকের জেরে খুন, র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

তালাকের জেরে খুন, র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো.বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।   বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় দেন।   দন্ডিত বেলায়েত সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। বাজারে দায়িত্বরত

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে অফিসে পাওয়া যায়নি। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন কর্মস্থলে অনুপস্থিত। অফিসে উপস্থিত অন্যান্য সহকর্মীদের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কেউ সুনির্দিষ্ট

তালাকের জেরে খুন, র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

তালাকের জেরে খুন, র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

ঢাকার দোহার থানার আলোচিত প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় একে অপরের সঙ্গে পরিচিত

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, সাংগঠনিক কাজে তিনি আকবাড়ি এলাকার একটি