বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শেবামেকে শাটডাউন, দ্বিতীয় দিনেও আন্দোলন শিক্ষার্থীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০:১

শেয়ার করুনঃ
শেবামেকে শাটডাউন, দ্বিতীয় দিনেও আন্দোলন শিক্ষার্থীদের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। শিক্ষক সংকট নিরসনের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করে। মঙ্গলবারও কলেজ ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে, একাডেমিক ভবনসহ প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষক সংকট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, কলেজ প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। তবে মন্ত্রণালয়ের উদ্যোগ ছাড়া শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব নয়।

আরও

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

কলেজ প্রশাসনিক শাখার তথ্য অনুযায়ী, কলেজে শিক্ষকদের মোট ৩৩৪টি পদের মধ্যে বর্তমানে ১৪৬টি পদে শিক্ষক রয়েছেন, বাকী ১৮৮টি পদ শূন্য রয়েছে। শিক্ষার্থীদের দাবি, শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও ডেন্টাল ইউনিটসহ অধিকাংশ বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বদলিকৃত শিক্ষকদের পুনরায় তাদের স্ব-পদে ফিরিয়ে আনতে হবে। এছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারিরও দাবি জানিয়েছেন তারা।

শেবামেকে শাটডাউন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

কলেজের ছাত্র শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ ছিল এবং সেগুলোতে ‘শাটডাউন’ লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে কর্মস্থলে এলেও প্রশাসনিক কোনো কাজ পরিচালনা করতে পারেননি। শিক্ষার্থীরাও ক্লাসে যোগ দেননি।

এদিকে, কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

সর্বশেষ সংবাদ

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতা ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের আরও তিনজন গুরুতর

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার ১৫ এপ্রিল দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বরে মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ৩ ঘন্টার মধ্যে ঘাতক গ্রেফতার

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ৩ ঘন্টার মধ্যে ঘাতক গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের অপর ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার ছোট ছেলে মুশফিকুর রহমান মশিকের

নোয়াখালীতে ভাড়া বাসায় কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার-১

নোয়াখালীতে ভাড়া বাসায় কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজীব ভৌমিক (৩২)। তিনি উপজেলার সিরাজপুর

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দীর্ঘ বিরতির পর হিলিতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সারাদেশের মতো দীর্ঘ বিরতির পর উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা হিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর অনেক আগেই ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষার্থীদের মুখে ছিল আনন্দ ও উৎসাহের ছাপ। একইভাবে অভিভাবকদের মধ্যেও ছিল উচ্ছ্বাস ও