সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ গাড়ির সংঘর্ষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬

শেয়ার করুনঃ
কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ গাড়ির সংঘর্ষ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে ঘন কুয়াশার কারণে আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, দাউদকান্দির আমিরাবাদ এলাকায় ঘন কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এরপর আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কারও পরিচয় জানা যায়নি।  

আরও

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

দুর্ঘটনার পরপরই সড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে চারটি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার রয়েছে। দুর্ঘটনার ফলে যানবাহনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, তবে যাত্রীদের গুরুতর আহত হওয়ার খবর নেই।  

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে এবং ঘন কুয়াশাই মূল কারণ। কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, ফলে একটির পর একটি গাড়ি ধাক্কা খেয়েছে।  

আহত ১৫ জনের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।  

এদিকে, মহাসড়কে দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানজট থাকলেও বর্তমানে ধীরগতিতে গাড়ি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছে।  

কর্তৃপক্ষের পক্ষ থেকে চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কুয়াশার সময় অতিরিক্ত সতর্ক হয়ে যানবাহন চালানোর জন্য, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

সর্বশেষ সংবাদ

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকদের জন্য “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” স্লোগানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও