সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালীতে হেলমেট বাহিনীর হামলা ও অগ্নিসংযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪

শেয়ার করুনঃ
নোয়াখালীতে হেলমেট বাহিনীর হামলা ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও হামলা চালানো হয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক লাঠিসোঁটা হাতে যুবক সাবেক সেনাপ্রধানের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দ্বিতল বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং নিচতলার সোফায় আগুন ধরিয়ে দেয়।  

আরও

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রায় একই সময়ে পাশের বাড়িতে হামলা চালানো হয়। সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। স্থানীয়রা জানান, হামলাকারীদের মধ্যে অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির পাহারাদার প্রাণরক্ষায় পালিয়ে যান।  

স্থানীয় একটি সূত্র জানায়, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং একদল সংঘবদ্ধ ব্যক্তি এতে অংশ নেয়। তবে কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভয়ে বাড়ি থেকে বের হতে সাহস পাননি।  

আরও

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

হেলমেট বাহিনী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। চৌমুহনীর ঘটনাটি রাজনৈতিক এবং ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, হামলাকারীরা সন্ধ্যার পর সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং নিচতলার সোফায় আগুন ধরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সাবেক পৌর মেয়র ফয়সলের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটে।  

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, হামলার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

হামলার ঘটনার পর চৌমুহনীতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শাহ্ মখদুম নামের একটি রো-রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ফেরির ইঞ্জিনের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী এবং বিভিন্ন যানবাহন উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নতুন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপি বরণ করে নেয়। কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথসহ কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন। এ বিষয়ে অরবিন্দ দত্ত

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মধ্যে বিভাজন প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ ১১ দিনের নীরবতা ভেঙে হঠাৎ ভোটের মাঠে তৎপর হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় অংশ নেন। এর আগে গত শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিশাল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নামেন।

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পাতানো অবস্থায় ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে প্রকাশ্যে এসব