বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টেকনাফ সীমান্তে চার লাখ পিস ইয়াবা উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪

শেয়ার করুনঃ
টেকনাফ সীমান্তে চার লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোররাতে নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি বিশেষ দল নাফ নদীর তীরে কৌশলগত অবস্থান নেয়। রাত দেড়টার দিকে পাঁচজন ব্যক্তি নৌকাযোগে মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে কেওড়া জঙ্গলের দিকে যেতে থাকে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।  

আরও

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

পরে বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। দীর্ঘ অভিযান শেষে কেওড়া বাগান, নদীর তীর ও কর্দমাক্ত স্থান থেকে চারটি বিশেষভাবে মোড়ানো ব্যাগ ও বস্তার ভেতর চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

আরও

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইয়াবা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে, সাম্প্রতিক সময়ে টেকনাফ সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচারের প্রবণতা বেড়েছে। বিশেষ করে নাফ নদী ও সাগরপথ ব্যবহার করে চোরাচালান অব্যাহত রয়েছে। বিজিবি মাদকদ্রব্য ও মানব পাচার রোধে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।  

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে।  

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে হবে, যাতে তারা পাচারকারীদের সহযোগিতা না করে। বিজিবি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।  

বিশেষজ্ঞদের মতে, মাদক পাচার রোধ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য সকলের সহযোগিতায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো দরকার।

সর্বশেষ সংবাদ

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

দিনাজপুরের বিরামপুরে চার বছরের সম্পর্কের জেরে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বিয়ের দাবীতে অনশন শুরু করেছেন। ঘটনা ঘটে বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন। মেয়েটির দাবি, ফিরোজ কবির শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এবং অন্য কোথাও বিয়ে দিলে হুমকি দিচ্ছিল। শুক্রবার তাদের বাড়িতে বিয়ের

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজার জেলায় সংক্রামক রোগ হাম আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ জন রোগী। পরীক্ষায় তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে শয্যা সংকট ও আইসিইউ সুবিধা না থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে  প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ সুবিধাভোগীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।   এসময় সেখানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হলেও দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত এক হৃদয়বিদারক ঘটনা। নেশার টাকা জোগাড় করতে নিজের মাত্র ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্রি এলাকায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ভবিষ্যতে ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে তার ডান